হে ইশ্বর তোমার পরিচালনায় আজকে তোমার প্রদত্ত সন্তান তার গর্ভধারীনির সঙ্গে নুতন যাত্রার লক্ষ্যে আজ ঢাকা কমার্স কলেজে যাবে। তুমি তোমার পরিচালনায় তাদের পরিচালিত কর। তার নুতন যাত্রায় তুমি তার সহবর্তী হও। তোমার ইচ্ছায় সে পৃথিবীতে এসেছে, তোমার নির্দেশিত পথে তাকে পরিচালিত করে তার ভবিষ্যৎ তুমি ঠিক কর। আমাদের সাহায্য কর আমরা যেন তার প্রয়োজন সঠিক সময়ে পূরণ করতে পারি।
12 হে প্রভু আমার ঈশ্বর, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করব; চিরদিন আমি তোমার নামের মহিমা করব। কেননা আমার প্রতি তোমার প্রেম মহান; তুমি আমাকে অতল থেকে, পাতালের গর্ভ থেকে উদ্ধার করেছ।



Comments
Post a Comment